স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ি সদরে সাবেক ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়ি থেকে বিরল প্রজাতির এশীয় কালো ভালুক, ছয়টি মায়া হরিণ ও দুটি বানর উদ্ধার করেছে বন বিভাগ।
কর্মকর্তারা জানিয়েছেন, বন থেকে বিভিন্ন সময় ধরে এনে এগুলো লালনপালন করেছেন সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমা। খবর পেয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলতলা এলাকার একটি বাগানবাড়ি থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ফরিদ মিঞা জানান, উদ্ধার প্রাণীগুলো কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের প্রাকৃতিক বনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘বিভিন্ন সময় বন থেকে ধরে এনে এসব বন্যপ্রাণী লালনপালন করা হচ্ছিল। বিষয়টি জানার পর খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম টিমের যৌথ উদ্যোগে প্রাণীগুলো উদ্ধার করা হয়।’
খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও জানান বন কর্মকর্তা ফরিদ মিঞা।
এ ব্যাপারে নবদ্বীপ চাকমা বলেন, এলাকার কিছু মানুষ বন্যপ্রাণী ধরতে গিয়ে মেরে ফেলত। অনেক সময় আমাকে খবর দেওয়া হতো। এভাবে প্রাণীগুলো রক্ষা করার জন্য আমি লালনপালন করি এবং পরে বন বিভাগকে জানাই।

বন্যপ্রাণী হত্যা বা ধরা দণ্ডনীয় অপরাধ। এগুলোর স্বাভাবিক বিচরণের জন্য বনাঞ্চল উপযুক্ত স্থান বলে মন্তব্য করেন তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে