স্ট্রিম প্রতিবেদক

দেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখা ও সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং সালিস মুক্ত সমাজ গড়া আমাদের অঙ্গীকার। মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মন্ত্রী মাহবুব আনাম উল্লেখ করেন, ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে।
সরকারের কার্যক্রমের ওপর আলোকপাত করে তিনি আরও বলেন, ‘সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যে বিএনপির ৩১ দফার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।’
আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর এই প্রতিষ্ঠানটি অবহেলিত ও বঞ্চিত ছিল। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং স্থানীয় জীর্ণশীর্ণ ব্রীজসহ এলাকার অন্যান্য সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক নূরুন্নবী শিহাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে