স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে গতকাল রোববার সকাল ছয়টা থেকে চলা বাস ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকেই ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।
জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সঙ্গে এক সভা শেষে গতকাল রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলম জানিয়েছেন, আজ সোমবার সকাল থেকে সব বাসই চলবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা হবে।
এর আগে ১০ অক্টোবর ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে, সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। শনিবার পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এর প্রতিবাদে রোববার সকাল থেকে বন্ধ করে দেয়া হয় বিভাগের সব জেলার ঢাকাগামী বাস। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে