স্ট্রিম সংবাদদাতা

খুলনায় রাকিব হোসেন (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানার পূর্ব হরিণটানার কুবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি লবণচরার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে ওই এলাকার একটি সেলুনে বসে ছিলেন রাকিব। হঠাৎ দুই যুবক এসে তাঁকে টেনে রাস্তায় নিয়ে যায়। এরপর তাঁর মাথায় দুটি গুলি করে। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে তারা চলে যায়। পরে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত করা যায়নি। রাকিবের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মাদকের দুটি মামলা বিচারাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।
জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলেও জানান তাজুল ইসলাম।
এদিকে, জাতীয় নির্বাচনের আগ দিয়ে নগরীতে প্রকাশ্যে গুলি করে হত্যার এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ওই এলাকার বাসিন্দারা জানান, ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই দোকান বন্ধ করে বাসায় চলে যান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে