স্ট্রিম প্রতিবেদক

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মধুমতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তাঁর পরিবারের সদস্যদের ১২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।
মানিলন্ডারিং প্রতিরোধ আইনে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ব্যাংক হিসাব ছাড়াও তাঁদের তিনটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব এবং একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জব্দ হওয়া এসব হিসাবের মালিকদের মধ্যে রয়েছেন সালাহউদ্দিন জুয়েলের তিন ভাই সেখ সোহেল, সেখ জালাল উদ্দিন রুবেল ও সেখ বেলাল উদ্দিন এবং বোন তাহমিনা খবির।
আদালত সূত্রে জানা যায়, সিআইডির আবেদনে বলা হয়েছে—অভিযুক্ত ব্যক্তি ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট আর্থিক হিসাবগুলোর লেনদেন আগে গত ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত ছিল। মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব, এমএফএস, বিও হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ রাখা এবং এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা জরুরি। এই যুক্তির ভিত্তিতেই আদালত সব আর্থিক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে