স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহে পেট্রল পাম্পে তেল নিতে এসে বাগ-বিতণ্ডার জেরে কর্মচারীদের বিরুদ্ধে নিরব হোসেন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাব।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে বোতলে নিয়ে তেল কিনতে আসেন নিরব হোসেন। সেসময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। যুবক নিরব হোসেন পাশের পাম্পে চলে যান। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত নিরবের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নিরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিল। সে ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকত।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, হাসপাতালে আসার কয়েক মিনিট পর নিরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথার) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, ‘আমি ঢাকাতে। পাম্পে একটি ঘটনা ঘটেছে, বিষয়টি জানতে পেরেছি। তবে কি নিয়ে ঘটনা তা জানতে পারিনি।’
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘তেল নিতে আসলে পাম্পের লোকদের সঙ্গে তার কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর যে যুবক তেল নিতে এসেছিলেন, হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এই ঘটনার পর পাম্পের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত করে বলা যাবে।’
ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে কর্মচারীদের সঙ্গে ঝামেলা হয় নীরবের সঙ্গে। এ সময় ফিলিং স্টেশনের তিনজন তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে