স্ট্রিম প্রতিবেদক

প্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। শনিবারের (১৫ নভেম্বর) এই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রজন্মের লেখক ও পাঠকের মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই বলেন, ‘ঐতিহ্য রাইটার্স ডেতে প্রবীণ ও নবীন লেখকদের যে সম্মিলন আজ ঐতিহ্য ঘটালো, তা আমাদের দেশে একদমই অনন্য ও অসাধারণ। এমন আয়োজন লেখক-পাঠক-প্রকাশক সম্পর্ক সমৃদ্ধ করে।’
বিকেল থেকে শুরু হওয়া আয়োজনে লেখকদের আড্ডা, অটোগ্রাফ সেশন, পাঠকদের সঙ্গে আলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।
আয়োজকেরা জানিয়েছেন, গত ২৫ বছরে ঐতিহ্য এক হাজারেরও বেশি লেখকের বই প্রকাশ করেছে। এর মধ্যে তিন শতাধিক লেখকের প্রথম বই প্রকাশ করে প্রতিষ্ঠানটি। লেখক-পাঠক-প্রকাশকের সম্পর্ক আরও শক্ত করতে এ আয়োজন করা হয়েছে বলে তারা জানান।

‘ঐতিহ্য রাইটার্স ডে’ মূলত বাংলা একাডেমিতে চলমান ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’-এর একটি অংশ। এই মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
কার্নিভালে ঐতিহ্যের বইয়ে সর্বোচ্চ ৭১% পর্যন্ত ছাড় রয়েছে। বিভিন্ন লেখকের রচনাবলির আলাদা খণ্ডও অল্প মূল্যে কেনা যাচ্ছে।
ঐতিহ্যের পাশাপাশি কার্নিভালে অংশ নিয়েছে ইসলামি প্রকাশনা সংস্থা ইলহাম, শিশুতোষ প্রকাশনা কাকাতুয়া এবং বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিতসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
উৎসবের অংশ হিসেবে আগামীকাল রবিবার থেকে ‘টক উইথ রাইটার’ শিরোনামে প্রতিদিন লেখকদের সঙ্গে আড্ডার আয়োজন থাকছে। প্রথম দিনের অতিথি থাকবেন কথাসাহিত্যিক দেওয়ান সালাউদ্দিন বাবু। এছাড়াও রয়েছে ফোক মেহফিল, রিডার্স ক্লাব ডে এবং আরও কিছু আয়োজন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে