স্ট্রিম প্রতিবেদক

তিন শ্রেণীর নাগরিকের জন্য দূরপাল্লার আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রবীণ নাগরিক, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য এটি সুবিধা ঈদুল আজহার আগেই কার্যকর করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, ট্রেন ও মেট্রোরেলে ছাড় পেতে পরিচয়পত্র দেখাতে হবে। ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেখালেই ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। প্রতিবন্ধীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ইস্যু করা প্রতিবন্ধী পরিচয় কার্ড দেখালে এই সুবিধা পাবেন।
অনলাইন টিকেটিং ব্যবস্থাতেও বিশেষ অপশন যুক্ত করা হবে। সেখানে প্রযোজ্য ক্যাটাগরি নির্বাচন করে পরিচয় যাচাইয়ের মাধ্যমে ভাড়ার ক্ষেত্রে সংশ্লিষ্টরা ছাড় পাবেন বলে জানান রেলমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রেলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছি। আমাদের লক্ষ্য, জনবান্ধব ও মানসম্মত রেলসেবা নিশ্চিত করা। ট্রেনের গতি বাড়ানো ও সময়সূচি মেনে চলা নিশ্চিত করতে বিদ্যমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে।’
শেখ রবিউল আরও বলেন, রেলওয়ের লোকোমোটিভ সংকট নিরসনে ৮৫ থেকে ৮৬টি ইঞ্জিন কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ট্রেন চলাচলের শিডিউল ঠিক রাখা ও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে