বিএনপিকে নূরুল কবীর
স্ট্রিম প্রতিবেদক

বিএনপিকে সতর্ক করে নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেছেন, এমন কোনো কাজ করা যাবে না, যা দেখে সাধারণ মানুষ মনে করে—‘খালেদা জিয়া মরে বেঁচে গেছেন’। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি।
নূরুল কবীর বলেন, খালেদা জিয়ার রুচিশীলতা ও পরিমিতিবোধ ছিল অনন্য। রাজনৈতিক সংস্কৃতিতে যখন শালীনতার অভাব প্রকট, তখনও তিনি ছিলেন ব্যতিক্রম। নিজের ও পরিবারের ওপর নেমে আসা বিপর্যয়ের প্রতিক্রিয়ায় তিনি কখনো নিন্দাসূচক বাক্য উচ্চারণ করেননি। রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে চরম আঘাত ও দুর্ভোগ সয়েও খালেদা জিয়া প্রকাশ্যে নিজের বেদনা, ক্ষোভ বা নিন্দাসূচক বক্তব্য দেননি। আজকের অসহিষ্ণু সময়ে এই সংযম ও আত্মমর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘জানাজায় লাখো মানুষকে কথা দিয়েছিলেন যে রাজনীতি খালেদা জিয়ার আদর্শে চলবে। আমি অনুরোধ করব, কথাটি রাখার চেষ্টা করবেন। এমন পরিস্থিতি তৈরি করবেন না, যাতে সেদিনের লাখো মানুষ আক্ষেপ করে বলে—তাঁকে এসব দেখতে হচ্ছে না।’
শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা অংশ নেন।
সভায় আরও বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, লেখক মহিউদ্দিন আহমদ, ফাহাম আবদুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে