স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে কানাডার সরকার। আসছে ২৫ ডিসেম্বরসহ জাতীয় নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে মিছিল ও বিক্ষোভ হতে পারে। আর তাই নাগরিকদের উচ্চ মাত্রার সাবধানতা অবলম্বন করতে সতর্কতা জারি করেছে দেশটি।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশিনের ভেরিফায়েড পেজে এই সতর্কতা জারি করে একটি পোস্ট দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণ নিয়ে পরামর্শও হালনাগাদ করেছে কানাডার সরকার।
সতর্কতায় বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী ধর্মঘটের বিষয়ে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করুন। সামান্য সতর্কবার্তা ছাড়াই নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে।
নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কানাডা বলছে, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পরে বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ ডিসেম্বরসহ নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে বিক্ষোভ হতে পারে। ঢাকায় বড় জমায়েত এবং ট্র্যাফিক ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই সময়ে, স্থানীয় কর্তৃপক্ষ সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে এবং চলাচলের বিধিনিষেধ আরোপ করতে পারে।
কানাডা বলছে, ঢাকাসহ অন্যান্য বড় শহরগুলোতে শান্তিপূর্ণ জমায়েতও অস্থির হতে পারে বা যান চলাচল ব্যাহত হতে পারে। যদি শহুরে বাইরে ভ্রমণের পরিকল্পনা থাকে তবে বিষয়টি মাথায় রাখেন। কারণ এই ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হতে পারে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে