স্ট্রিম সংবাদদাতা

মাগুরা শহরে একই রাতে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয় দুটোতে থাকা জমিজমার দলিল, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুইটি সরকারি কার্যালয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ৪টার দিকে শহরের কেশব মোড়ে অবস্থিত সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখেন তাঁরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কার্যালয়ে থাকা জমিজমার গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল–চেয়ারসহ আসবাব পুড়ে যায়।
এদিকে প্রায় একই সময় শহরের ইসলামপুরপাড়ার রেজিস্ট্রার অফিস মোড়ে অবস্থিত জেলা রেজিস্ট্রার কার্যালয় ভবনের পাশের দলিল লেখকদের তিনটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষগুলোতে থাকা দলিল ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জানালা ভেঙে এজলাসে আগুন দেওয়ার চেষ্টা চালানো হলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
সদর সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার বলেন, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে জানালা না ভেঙেই পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি কক্ষে আগুন ধরে যায়। ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।
মাগুরা ফায়ার স্টেশনের লিডার আলেপ মোল্লা বলেন, ‘রাত চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন থেকে খবর পেয়ে সদর ভূমি কার্যালয়ে পৌঁছে দেখি একটি রুমে দাউদাউ করে জ্বলছে। আমাদের দুইটি ইউনিট ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মূল্যবান নথি, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।’ পরে তারা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভান। সেখানে তিনটি টিনের ঘরসহ দলিলপত্র পুড়ে যায় বলে জানান তিনি।
ঘটনাস্থল দুটি পরিদর্শন শেষে মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ভূমি রেজিস্টার কার্যালয় দুটিতে কারা আগুন দিয়েছে, আমরা তদন্ত কমিটি করব। এটাকে খতিয়ে দেখে আইনের আওতায় আনব।’
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘গতকাল রাতে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসের ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি জানতে পেরে জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানাই। তারা তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করেন।’ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে