স্ট্রিম প্রতিবেদক

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, বিদ্যমান সংবিধান, আরপিও বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। যারা প্রচারণায় আইনি বাধা আছে বলে দাবি করছে, তারা মূলত জনগণকে বিভ্রান্ত করতে চায়। তিনি প্রশ্ন তোলেন, তরুণদের তাজা রক্তের আত্মদানকে যারা অস্বীকার করে, তারা কোন নৈতিকতার কথা বলছেন?
বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকার’ হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এই সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করছে। ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত পৃথিবীতে ৪৮টি গণভোটের অধিকাংশ ক্ষেত্রেই সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এটি একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যবস্থা।
আলী রীয়াজ আরও বলেন, অতীতে একজনের ইচ্ছায় সংবিধান নিয়ে যে ‘ছেলেখেলা’ হয়েছে এবং প্রধানমন্ত্রীর হাতে যে একক ক্ষমতা কুক্ষিগত ছিল, তা বন্ধ করতেই জুলাই সনদ ও গণভোটের আয়োজন। মানুষকে অসম্মান করা হচ্ছে এই বলে যে তারা গণভোটের বিষয় বুঝবেন না, অথচ এই সাধারণ মানুষই বড় বড় গণঅভ্যুত্থান সফল করেছেন। জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে এই গণভোট একটি ঐতিহাসিক পদক্ষেপ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদের ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করতেই এই গণভোট। ধর্মসচিব মো. কামাল উদ্দিন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার করাকে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব হিসেবে অভিহিত করেন।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, ডিআইজি মো. মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে