স্ট্রিম সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রাস্তা ও খেলার মাঠ পর্যবেক্ষণের জন্য দুটি সিসিটিভি ক্যামেরায় স্থাপন করে নির্বাচন কমিশন। স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
স্থানীয় ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার স্থাপন করা ক্যামেরাগুলো অজ্ঞাতনামা এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ভেঙে ফেলে। সিসিটিভি ফুটেজ ঘটনার দৃশ্য পাওয়া গেলেও পর্যাপ্ত আলোর অভাবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় সুনির্দিষ্ট করা সম্ভব হয়নি।
ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয়ের স্থাপিত দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে