স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ ১৬ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেখানে ছবি নিয়ে এসেছেন অনেকের স্বজন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আগুনে পোড়া ১৬টি মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এসব মরদেহ ঘিরে অনেক স্বজন অপেক্ষা করছেন। পোড়া লাশের চেহারার সঙ্গে কেউ কেউ তাঁদের হাতে থাকা ছবি মিলিয়ে নিচ্ছেন।
এদিকে, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কিছু মরদেহের অবস্থা এমন যে সেগুলো ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।
ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছেন, ১৬টি মরদেহের মধ্যে প্রাথমিকভাবে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। তবে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় আরও পরীক্ষা-নিরীক্ষার পর মরদেহের লিঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ হস্তান্তরের বিষয়ে ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার এনামুল হক স্ট্রিমকে জানান, এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঊধ্বর্তন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ ব্যবস্থা নেবে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে ওই কারখানা ভবন এবং এর উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কেমিক্যাল কারখানায় আগুন জ্বলছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে