স্ট্রিম প্রতিবেদক

কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত ২৩০ কোটি ৭২ লাখ টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ২০ হাজার অভিজ্ঞ চালককে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বিদ্যমান চালকদের অনেকেই হালকা যান চালান, বিদেশে যার চাহিদা কম। তাই ২০ হাজার চালককে ক্রেন ও এক্সকাভেটরের মতো ভারী যন্ত্রপাতি ও যানবাহন চালনায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে বিদেশে তাঁদের উচ্চ বেতনের চাকরির সুযোগ তৈরি হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএ অংশের ‘নন-কনসালটেন্সি সার্ভিস ফর ডেলিভারি অব কমার্শিয়াল ড্রাইভার ট্রেনিং’ প্যাকেজের অধীনে এই ভৌত সেবা ক্রয় করা হবে। প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের কাজ যৌথভাবে তদারকি করবে বিআরটিএ এবং বিএমইটি।
অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশল ও এর সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই কর্মসূচির ফলে একদিকে বেকারত্বের চাপ কমবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কর্মীদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এছাড়া দেশের অভ্যন্তরেও পেশাদার চালক তৈরির মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে