স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।
আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মিন্টো রোডে অবস্থিত সিটিটিসি কার্যালয়ে এই পরিদর্শন কর্মসূচি চলে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর মো. তছিব মাহমুদ অভির নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে এই পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম ও সিটিটিসির সামগ্রিক কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত আধুনিক সব সরঞ্জামের প্রদর্শনী ও ব্যাখ্যা প্রদান করা হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মদক্ষতার প্রশংসা করেন।
এ ধরনের পরিদর্শনের ফলে সেনাবাহিনীর সঙ্গে সিটিটিসির পারস্পরিক সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে উভয় ইউনিটের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতে পুলিশ সদস্যদের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। পরিদর্শনের সময় সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটের সব সদস্য উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে