স্ট্রিম প্রতিবেদক

পুরো শাসনামলে দেশে আদৌ কোনো মানুষ গুমের শিকার হয়েছেন কি না, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানতেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে এমন দাবিই করেছেন তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন শেখ হাসিনাকে সব অপরাধের মা হিসেবে চিত্রিত করলেও তার নির্দেশেই গুম হয়েছে—এমন কোনো দালিলিক প্রমাণ বা লিখিত আদেশ তারা দেখাতে পারেনি।
আজ রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ গঠনের শুনানিতে এ যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
শুনানিতে আইনজীবী আমির হোসেন অভিযোগ থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে বলেন, ‘প্রসিকিউশনের বক্তব্য হলো—তিনি (শেখ হাসিনা) নাকি সব অপরাধের মা, সব অপরাধের সূতিকাগার। তাদের ভাষ্যমতে, শেখ হাসিনার নির্দেশেই সব গুম সংঘটিত হয়েছিল এবং কোনো কোনো ঘটনায় তার সরাসরি নির্দেশনা ছিল। কিন্তু আমার মক্কেল কাউকে গুম বা অপহরণের নির্দেশ দেননি। এমনকি দেশে কোনো গুম হয়েছে কি না, সেটাও তিনি জানতেন না।’
‘চিফ এক্সিকিউটিভ (প্রধান নির্বাহী) হিসেবে তিনি (শেখ হাসিনা) কি দায় এড়াতে পারেন?’ আদালতের এমন প্রশ্নের
জবাবে আইনজীবী আমির হোসেন বলেন, ‘একটি দেশে বহু অপরাধ বা ঘটনা ঘটে। সবকিছু তো আর তার (শেখ হাসিনা) নলেজে থাকবে না।’
এ সময় তিনি গুম ও নির্যাতনের অভিযোগগুলোকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন। আইনজীবীর যুক্তি, ‘যেহেতু প্রসিকিউশন কোনো কাগজপত্র দেখাতে পারেনি, তাই বলা যায় এসব (গুম-নির্যাতন) কোনো ঘটনা ঘটেনি। এগুলো সব প্রোপাগান্ডা। অতএব, এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে তিনি অব্যাহতি পাওয়ার যোগ্য।’
উল্লেখ্য, এই মামলায় শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা মিলিয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে