স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ করছেন চাকরিপ্রত্যাশীরা। তাঁরা বলছেন, আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ঢুকতে জটিলতা দেখা যাচ্ছে। আবার ফি পরিশোধেও সমস্যা হচ্ছে।
গত ৩১ আগস্ট নন-ক্যাডারের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১ শ ২২টি পদে আবেদন আহ্বান করে পিএসসি। আবেদনের শেষ সময় আগামীকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ছয়টায়।
তবে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। কেউ কেউ বলছেন, মাঝেমধ্যে প্রবেশ করা গেলেও আবেদন করতে সমস্যা হচ্ছে। আবার আবেদনের পর টেলিটকের মাধ্যমে ফি পরিশোধেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। জহির ফয়সাল নামে একজন লিখেছেন, তিন দিন ধরে আবেদন করা যাচ্ছে না। অথচ আগামীকাল শেষ দিন। কর্তৃপক্ষও কিছু পরিষ্কার করছে না।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্ট্রিমকে বলেন, গত বৃহস্পতিবার থেকে কারিগরি জটিলতা দেখা দেয়। এ ব্যাপারে আইটি শাখাকে বলা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে