নরসিংদীতে আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যা
স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীর মাধবদীতে এক কিশোরী হত্যা মামলায় তাঁর সৎবাবা আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা আড়াইটার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক।
গত ২৬ ফেব্রুয়ারি মাধবদীর দড়িকান্দি এলাকার একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে সময় অভিযোগ উঠেছিল, ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়। এখন পুলিশ বলছে, ওই কিশেোরীর সৎবাবাই তাকে হত্যা করেছে।
পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, আশরাফ আলী ছাড়াও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নুর মোহাম্মদ ওরফে নুরা ও হযরত আলী।
তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পারে- পূর্বপরিকল্পনা মোতাবেক ২৫ ফেব্রুয়ারি রাতে কিশোরীর সৎ বাবা আশরাফ আলী মেয়েকে নিয়ে সহকর্মী সুমনের বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে একাই তাকে হত্যা করেন। পরে পুলিশ আশরাফ আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তিনি হত্যায় জড়িত থাকার স্বীকার করেন।
জবানবন্দিতে আশরাফ আলী উল্লেখ করেন, সৎ মেয়ের (ভুক্তভোগী) বিভিন্ন ‘অসামাজিক কর্মকাণ্ডের’ কারণে তিনি দীর্ঘদিন বিরক্ত ছিলেন। এ নিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার কারণে তাঁকে হত্যা করেছেন।
পুলিশ সুপার বলেন, প্রেমের সম্পর্কে নূর মোহাম্মদ ওরফে নুরা ওই কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করতেন। তবে কিশোরী হত্যার ১০-১২ দিন আগে ১০ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হযরত আলীর বাড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেন আসামি হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার।
চাঞ্চল্যকর কিশোরী হত্যার মূল আসামি সৎ বাবা শেরপুরের নালিতাবাড়ী থানার মোয়াকুড়া গ্রামের মো. আশরাফ আলী। তিনিসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী থানার কোতয়ালীরচর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), একই এলাকার এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), গাফফার (৩৭), আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫) ও তাঁর ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), মো. আইয়ুব (৩০), ইছাহাক ওরফে ইছা (৪০)।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে