স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে রাখা শোকবইয়ে সই করেছেন মাওলানা ফজলুর রহমান। তিনি পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী এবং দেশটির অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ।
আজ সোমবার (৫ জানুয়ারি) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে বাংলাদেশের কাউন্সেলর (রাজনৈতিক) এবং চার্জ ডি অ্যাফেয়ার্স ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা ফজলুর রহমান। পরে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে ফাতিহা পাঠ করেন এবং শোক বইয়ে সই করেন।
জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) মুখপাত্র আসলাম গুরি এসব তথ্য জানিয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় মাওলানা ফজলুর রহমানও তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও শোকবইয়ে সইয়ের ছবি পোস্ট করেছেন।

প্রসঙ্গত, গত নভেম্বরে মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফর করে গেছেন। সপ্তাহব্যাপী সফরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশেও অংশ নেন তিনি। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভক্ত দুই অংশের বিরোধ মেটাতেও একাধিক বৈঠক করেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের দুই অংশই বিএনপির সঙ্গে জোট বেঁধেছে। ইতোমধ্যে জমিয়তের পাঁচ নেতাকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে