স্ট্রিম সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সীগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) ভোর থেকে সেতুর উত্তর প্রান্তে লৌহজং উপজেলার মাওয়া টোলপ্লাজা এলাকায় যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। ফলে যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। এতে যাত্রীরা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।
তবে যানবাহনের সংকটের কারণে পদ্মা সেতু উত্তর থানার সামনে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু করা হয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে না এবং চালকরাও সহজেই সেতু পার হতে পারছেন।
সেতু এলাকায় যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বলে জানা গেছে।
বরিশালগামী যাত্রী মো. রাসেল হাওলাদার বলেন, ‘সকালে ঢাকা থেকে রওনা দিয়েছি। পদ্মা সেতু এলাকায় কোনো যানজট না থাকায় স্বস্তিতে যাচ্ছি।’

আরেক যাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘পরিবার নিয়ে ঈদের জন্য বাড়ি যাচ্ছি। সেতুতে কোনো জ্যাম না থাকায় যাত্রা অনেক সহজ হয়েছে।’
পদ্মা উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আক্তার হোসেন জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে