স্ট্রিম প্রতিবেদক

কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে না পারায় পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার তাঁকে লন্ডন নেওয়া হতে পারে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা ছিল আজ শুক্রবার ভোরে। তবে এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে জটিলতায় যাত্রার সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এ নিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার এটি বাংলাদেশে পৌঁছাতে পারে। খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি।
এদিকে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেছিলেন বিএনপি চেয়ারপারসন। তখনও তাঁর সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধূ জুবাইদা।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনে।
পরিস্থিতি গুরুতর হওয়ায় এরমধ্যে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশে এসেছেন। গতকাল বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে তাঁদের নিয়ে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড।
বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে এভারকেয়ারের সামনে সংবাদ সম্মেলনে আসেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড।
খালেদা জিয়ার পরিস্থিতির উন্নতি হয়েছে কি না- জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে। আমরা আপনাদেরকে আগেও বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমরা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অনেক অনেক আশাবাদী।’
এরপরই খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন বলে জানা যায়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে