স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দল ও অঙ্গ-সংগঠনের সাত নেতার বিচারিক কার্যক্রম শুরু হবে কি না—আজ জানা যাবে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই সংক্রান্ত আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পলাতক আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠনের বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার এজাহারভুক্ত সাতজন আসামিই বর্তমানে পলাতক। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এর আগে গত ১৮ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের (রাষ্ট্রনিযুক্ত) শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেন। ওই দিনের শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম আসামিদের ব্যক্তিগত দায় এবং কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরেন। শুনানিতে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগও আদালতে পড়ে শোনানো হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই–আগস্টের আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যা, সহিংসতা ও দমনমূলক কার্যক্রমে এসব নেতার নির্দেশ, উসকানি ও প্ররোচনার ভূমিকা ছিল।
পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান শুনানিতে অংশ নিয়ে দাবি করেন, তাঁদের মক্কেলদের সঙ্গে অভিযোগগুলোর প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা নেই। যথাযথ তথ্য–প্রমাণের অভাবে আসামিদের অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন না করার আবেদন জানান তারা।
উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আজ অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
এর আগে, গত ১৮ ডিসেম্বর প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নেন। পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও গত ২৯ ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের কোনো ঠিকানায় খুঁজে পায়নি বলে আদালতকে জানায়। এরপর ৩০ ডিসেম্বর তাদের হাজির হতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
সবশেষ গত ৮ জানুয়ারি আসামিদের আত্মসমর্পণের দিন ধার্য ছিল। তবে কেউ হাজির না হওয়ায় তাদের পলাতক হিসেবেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এ পর্যায়ে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ বিচার শুরুর বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে