স্ট্রিম প্রতিবেদক

যারা-ই হামলা চালাক না কেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা আঘাত করেছে, তাদের উদ্দেশ্য ছিল নুরকে হত্যা করা—এটা স্পষ্ট।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তাঁর ভাষায়, ‘একটা গণঅভ্যুত্থানের পরও যদি এ ধরনের হামলা হয়, আমাদের নেতাদের ওপর যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নুরুল হকের ওপর হামলার ঘটনায় যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেটির কাজ দ্রুত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
এছাড়া নুরুল হকের উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘অভ্যুত্থানের পরেও ল ইনফোর্সমেন্ট এজেন্সিস যদি আমাদের নেতাদের ওপরে এভাবে আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষকে কী করছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। অতি দ্রুত চিফ অ্যাডভাইজার যে বিচার বিভাগীয় তদন্ত দিয়েছেন, সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। আমি সরকারের কাছে বলি, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো দরকার।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ অনেকে আহত হন। এতে নুরুল হকের মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতা-কর্মীরাই তাঁদের মিছিলে হামলা চালায়। অন্যদিকে জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণ অধিকার পরিষদের মিছিল থেকেই আগে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে