স্ট্রিম প্রতিবেদক

কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় সংহতি জানিয়েছে বাংলাদেশ।
বাহরাইনে চলমান ২১তম আইআইএসএস (ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ) মানামা সংলাপের ফাঁকে শনিবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে বৈঠকে এই অবস্থান জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়।
তৌহিদ হোসেন বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে কাতারের সহায়তার প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের ভূমিকার প্রশংসা জানান তিনি।
এর আগে তৌহিদ হোসেন এশিয়ায় আস্থা ও সংলাপ বৃদ্ধির সংগঠন ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)’র মহাসচিবের সঙ্গেও বৈঠক করেন। সেখানে রাজনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
তৌহিদ হোসেন বর্তমানে ২১তম মানামা সংলাপে অংশ নিচ্ছেন। এই সংলাপে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে নীতিনির্ধারক, পররাষ্ট্রমন্ত্রী ও বিশ্বনেতারা মতবিনিময় করছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে