স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই জালনোট ছাপানোর কাজ করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব-১।
বাহিনীটি জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত ১১টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এই অভিযান চালানো হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো নাফিজ বিন জামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি।
অভিযানে আটক তিনজনের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোটসহ টাকা তৈরির কাগজ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। পাশাপাশি প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল টাকা চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নাফিজ বিন জামাল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে