স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটার নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়িয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ লাখ ৫১ হাজার ৮০৮ জন ভোটার নিবন্ধন করেছেন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৫৮৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) এবং তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।
অন্যদিকে বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লাখ ১ হাজার ৭১ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৪৬ হাজার ৮০০ জন, আনসার ও ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার ৩ হাজার ৬৭৫ জন।
উল্লেখ্য, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া আগামী বুধবার (৩১ ডিসেম্বর) শেষ হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে