বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের আড্ডাতেও। কেউ কেউ এই দেয়াললিখনকে বিখ্যাত সুবোধের সঙ্গে মেলাচ্ছেন। ‘হবেকি’র বিখ্যাত গ্রাফিতির সেই সুবোধ।
স্ট্রিম প্রতিবেদক

কার্জন হলের ক্যান্টিনে নিয়মিত কর্মচারী বিল্লাল হোসেন। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে আশুরা মিলে টানা তিনদিনের ছুটিতে গাজীপুরের টঙ্গী গিয়েছিলেন তিনি। ফেরেন আজ রোববার সকালে। দেখতে পান ক্যান্টিনের দেয়ালে গোটা গোটা অক্ষরে লেখা, ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’।
কে বা কারা এসে এই দেয়াললিখন করেছে, জানেন না বিল্লাল। জিজ্ঞেস করতেই ঠোঁট উল্টে বললেন, ‘একেক সময় একেক গ্রুপ আইসা নানা জিনিসপাতি লেইখা যায়। কারা যে এডা লিখসে, কইতে পারুম না। দুইদিন ছিলাম না, আইজকা আয়া দেহি এই অবস্থা।’
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, কার্জন হলের বিভিন্ন ভবনের দেয়ালে এই লাইনটি লেখা। হলের গেটে ও দেয়ালে, রাস্তার পাশে রেলিংয়ে, একাডেমিক ভবনের পিলারে ব্লক দিয়ে লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’। কোথাও কালো রঙে, কোথাওবা আবার সাদা। কোথাও সোজা করে লেখা, কোথাও বাঁকা। কার্জন হলের নিরাপত্তাকর্মীরাও জানেন না কারা এই কথা লিখেছে। এক নিরাপত্তাকর্মী বললেন, কতজন কতকিছু লেখে। সব কি আর খেয়াল রাখা যায়!
বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের আড্ডাতেও। কেউ কেউ এই দেয়াললিখনকে বিখ্যাত সুবোধের সঙ্গে মেলাচ্ছেন। ‘হবেকি’র বিখ্যাত গ্রাফিতির সেই সুবোধ। রাজধানীর বিভিন্ন দেয়ালে ‘সুবোধ, তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না’ থেকে শুরু করে সর্বশেষ গত বছরের ৬ আগস্টে সুবোধের চেয়ার বা গদিতে লাথি মারার গ্রাফিতি।
তবে সুবোধ যেমন শৈল্পিক, এই দেয়াললিখন তেমন নয় বলেও মন্তব্য করছেন শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য, এই দেয়াললিখন আর দশটা দেয়াললিখনের মতোই। কিন্তু স্ফুলিঙ্গ থেকে দাবানলের বার্তা আসলে কী?

তবে রহস্যের জট খুলেছে। এটি মূলত বইয়ের প্রচারণার কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম–সাধারন সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’। বিষয়টি নিয়ে লেখকের সঙ্গে কথা বলেছে স্ট্রিম।
আবিদুল ইসলাম খান বলেন, বইটি গত বছরের জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে আমার স্মৃতিকথা। চলতি মাসের ২০ তারিখে বইটির মোড়ক উন্মোচন হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনসহ আরও অনেকে।
আমি মূলত ছাত্রদলের আমার জুনিয়রদের সঙ্গে বইটি নিয়ে আলোচনা করেছিলাম। তাঁরাই প্রচারণার দায়িত্ব নিয়েছে। সেখান থেকেই এই দেয়াললিখন। তাঁরাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই বার্তা লিখেছে। আদর্শ প্রকাশনী বইটি প্রকাশ করছে।
গত বছরের ৫ আগস্ট ঢাকার উদ্দেশে ছাত্র-জনতার লং মার্চ ছিল। সেদিন দুপুরের পর শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর আসে। ওই দিন সকালে আবিদুল ইসলামের দেওয়া একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সে বক্তব্যে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেছিলেন, ‘একটাই কথা। প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না!’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে