স্ট্রিম প্রতিবেদক

‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ ও ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে 'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এবং 'কলেজ শিক্ষা অধিদপ্তর' প্রতিষ্ঠার বিষয়ে প্রধান উপদেষ্টা সদয় সম্মতি আপন করেছেন।
'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এবং 'কলেজ শিক্ষা অধিদপ্তর' নামে দুটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণের সমন্বয়ে ৬ (ছয়) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।
কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, উপসচিব (সরকারি কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচ নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, উপপরিচালক (সাধারণ প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, সহকারী পরিচালক (বাজেট), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
কমিটির কর্মপরিধি হচ্ছে, রুলস অব বিজনেস ১৯৯৬ অনুসরণ করে গঠিত হতে যাওয়া অধিদপ্তরগুলোর কার্যতালিকা অ্যালোকেশন অব বিজনেস প্রণয়ন।
নবগঠিত দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো প্রস্তুত করা। নবগঠিত দুটি অধিদপ্তরের কর্মবণ্টন প্রস্তুত করা। টিওএন্ডই (টেবিল অব অফিসিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট) নির্ধারণ।
এ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ২টি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুত করে সরকারি মাধ্যমিক-১ শাখায় দাখিল করবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে