স্ট্রিম সংবাদদাতা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনাবাড়ীর থানার আমবাগ ঈদগাঁ ময়দানের পাশে ওই গুদামে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রাতে পৌনে ১০টার দিকে অনুযায়ী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপক কর্মীরা।
ঈদগাঁ ময়দান এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যায় মাঠে পশ্চিম পাশে একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।
এদিকে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের প্রথমে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে সেখানে আরও দুটিসহ মোট চারটি ইউনিট কর্মীরা যোগ দেন। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, টিনশেড এর তৈরি একটি ঝোট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। তাৎক্ষণিক আগুনে সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে