স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত প্রাইভেটকারে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– রেহানা বাদল (২৩), তারেক রহমান (২৩), মোহাম্মদ মনা (৪০), মোহাম্মদ ইরফান (১৮), মোহাম্মদ আজাদ (৫৫), মোহাম্মদ মিরাজ (৩৬), মোহাম্মদ আকাশ (২৫) ও মোহাম্মদ জনি (৩৫)।
তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ছয়জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিরা চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি হুমায়ুন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে গাড়ির ভেতরে ও আশেপাশে থাকা ব্যক্তিরা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের ধারণা, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, মোহাম্মদপুর থেকে বেলা ৪টার দিকে দগ্ধ আটজনকে তাদের হাসপাতালের আনা হয়। তারেক রহমানের ২০ শতাংশ, মোহাম্মদ মুনা ১২, ইরফান ১৬, আজাদ ২, সিরাজ ২, আকাশ ১, জনি ৩ ও রেহানা বাদলের শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে