স্ট্রিম প্রতিবেদক

সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে তার সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
সরকারের সাফল্য তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায়ও শুধু জেফ ফুয়েল ছাড়া অন্য কোন জ্বালানির দাম বর্তমান সরকার গত এক মাসে বাড়ায়নি। জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনো সংকটের শঙ্কা নেই।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দিয়েছে। উদ্যোক্তাদের জন্য ট্যাক্স ও ভ্যাটের নিয়ম সহজ করার কথাও জানান মন্ত্রী। ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদে-মূলে মওকুফ করা হয়েছে।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হবে। সরকারের খাল খননের কাজ শুরু হয়েছে, ১৮০ দিনের মধ্যে ১২০০ কিলোমিটার খাল খনন করতে চায় সরকার।
ঈদের আগে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে গার্মেন্টসসহ অন্যান্য খাতের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী জানান, প্রতিটি নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে একটি ইলেকট্রনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে। এই সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই হবে নারী। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ’ নীতিতে কাজ করছে বলেও তিনি জানান।
নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিঙ্ক বাস’ সার্ভিস চালুর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, এই বাসের চালক, কন্ডাক্টর ও সুপারভাইজার—সবাই হবেন নারী। ইতোমধ্যে ১৭টি বাসের মধ্যে বেশ কয়েকটি চালু হয়েছে।
সরকার রাষ্ট্রীয় ব্যয়ে ব্যাপক মিতব্যয়িতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সকল সরকারি দপ্তরে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
খুব দ্রুত থার্ড টার্মিনাল চালুর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলপথে ৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য দূরপাল্লার ভ্রমণে ২৫ শতাংশ ভাড়ার ছাড় ঘোষণা করা হয়েছে।
খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে চতুর্থ শ্রেণি থেকে এটি বাধ্যতামূলক করা হচ্ছে। প্রতিটি উপজেলায় ২১ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং প্রতিভাবান শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা শহরের ৫০টি ওয়ার্ডে নতুন খেলার মাঠ ও পার্ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।
এছাড়া জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তির জন্য আগামী সংসদে আইন পাসের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মৃত ও দুস্থ সাংবাদিকদের সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে এবং ট্রাস্টের নীতিমালা আধুনিকায়ন করা হচ্ছে।
এসময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। তিনি গণমাধ্যমকে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে