স্ট্রিম প্রতিবেদক

মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তিতে সম্প্রতি গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবিসহ হেলমেট পরে প্যারাশুট থেকে ঝাঁপ দিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। একই সঙ্গে লাল-সবুজের পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫৪ জন প্যারাট্রুপার।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের এই ঐতিহাসিক মহড়া ও বিশ্ব রেকর্ড গড়ার মুহূর্ত সশরীরে প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তাঁর এই আকাশ অভিযান ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও গুলিবিদ্ধ নেতা ওসমান হাদিকে উৎসর্গ করেছেন।
এর আগে গত রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়েছিল। সেখানে বলা হয়, বিশেষ আবেগের জায়গা থেকেই আশিক চৌধুরী হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাশুট জাম্পে অংশ নিচ্ছেন। বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়।
বিজয় দিবসের এই এয়ার শো দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে। বেলা ১১টার দিকে আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসুক জনতা উৎসবমুখর পরিবেশে এই আয়োজন উপভোগ করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে