স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে অ্যাডভোকেট মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নতুন প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্য এক আদেশে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর তাঁকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার স্ট্রিমকে বলেন, “আমি আমার পুরোনো পেশা শিক্ষকতায় ফিরে যাব। গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায়ের অংশীদার হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” তিনি নতুন চিফ প্রসিকিউটরকেও শুভকামনা জানিয়েছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে