স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ২৯টি মামলার আসামি মো. বশির ওরফে কামরুল হাসান ওরফে জুয়েল (৫৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩-এর সদস্যরা। আজ রাত ৯টার দিকে র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে মাদকের একটি মামলায় আদালতে দুই বছরের সাজার রায় ঘোষণার পর থেকেই জুয়েল পালিয়েছিলেন। আত্মগোপনে থেকেই মাদক কারবারে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার শাহজাহানপুর, পল্টন, তেজগাঁও, মতিঝিল ও রমনা থানায় ২৬টি মাদক মামলাসহ মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে শাহজাহানপুরের এক মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত। আজ শাহজাহানপুরের ঝিলপাড় শাহাদাত হোসেনের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, আদালতের সাজার রায় ঘোষণার পর থেকেই বশির আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করার জন্য র্যাব-৩-এর গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করেছিল।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে