স্ট্রিম ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে তুরস্ক, কাতার, সৌদি আরবসহ মুসলিম দেশগুলো তৎপরতা চালাচ্ছে।
দুই দেশের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, তারা নিজস্ব মাধ্যমগুলো ব্যবহার করে মধ্যস্থতার জন্য কাজ করছে। চলমান উত্তেজনা প্রশমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত বেইজিং।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে চীন উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। যেকোনো উত্তেজনা উভয় পক্ষের জন্য ক্ষতিকর। সংঘাত থামানোর বিষয়টি উভয় দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।’
চলমান পরিস্থিতিতে আফগানিস্তান, পাকিস্তান ছাড়াও কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার পরিস্থিতি নিয়ে দুজন আলোচনা করেছেন।
একই বিষয়ে আলাপ করেছেন পাকিস্তান ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরাও। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রীরা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে