স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকার যেকোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত; সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসছি, যাতে ভোটটা অপচয় না হয়। যদিও ভোটার হয়েছি অনেক আগে, কখনো ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোন আসন থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তবে ঢাকার কোনো একটি আসন থেকে করব।’
কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করারই।’
বিএনপি তাঁর জন্য আসন ফাঁকা রেখেছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না—সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’
তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগ করার পর ধানমণ্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে। কাজেই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন করার জন্য কোথায় ভোটার হচ্ছি—সেটাই মূল বিষয়। ভোটার হলেই যথেষ্ট। সেই চিন্তা থেকেই ঢাকায় ভোটার হয়েছি।’
কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করব—এটি নিশ্চিত বলা যায়। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে সেই বিষয়ে জানাব।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে