স্ট্রিম সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান ফের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ। রেজিস্ট্রার বলেন, ‘ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি।’
পদত্যাগপত্রে শাহ্জামান উল্লেখ করেন, গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৭তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে তিনি ২৫ নভেম্বর অব্যাহতি চেয়েছিলেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। পরে কর্তৃপক্ষের অনুরোধে তিনি ৩০ নভেম্বর থেকে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন।
তিনি আরও লিখেছেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে কমিশন তিন দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এবং দু’বার তফসিল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বারবার তফসিল পরিবর্তনকে তিনি ‘শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও প্রহসন’ বলে উল্লেখ করেন। পাশাপাশি নির্বাচনের তারিখ, ডোপ টেস্ট এবং শীতকালীন ছুটি ঘিরে বিভিন্ন পক্ষের বিরোধ ও কমিশনের প্রতি অশালীন আচরণ—এসবই নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বড় অন্তরায় বলে উল্লেখ করেন তিনি। তাই প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, প্রথম তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের কথা ছিল। পরে ২০ নভেম্বর তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তৃতীয়বার ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় সংশোধন করে নতুন তফসিল প্রকাশ করা হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর আবারও ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল ঘোষণা করে কমিশন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে