স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী ট্যাংকারচাপায় এক সার ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছে তার দুই ছেলে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শফিকের (৬০) বাড়ি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। আহতরা হলেন– তার ছেলে শাকিল (২১) মো. একা (১৯)।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা কোম্পানির তেলবাহী ট্যাংকারটি কবিরহাট যাচ্ছিল। পথে সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি মোটরসাইকেলে থাকা শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়। তার দুই ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে