স্ট্রিম সংবাদদাতা

নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরি মেরে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন জয় সরকার (২৭)। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অন্যরা হলেন– জয় সরকারের স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও মেয়ে জিনি সরকার (৩)।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। জয় ও জিনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাদের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন জয় সরকার। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
প্রতিবেশীরা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামীর বেপরোয়া আচরণের কারণে বৃষ্টি সরকার একাধিকবার সংসার ছেলে চলে যান। পরে বুঝিয়ে আবার ফিরেন আনা হয়। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তাঁর স্ত্রী-সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেই শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে