স্ট্রিম সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে ওসির সামনেই ইজারাদারের কাছে চাঁদা চাওয়া যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় তাকে নিজ বাসভবন থেকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে নাটোর জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
রাজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে লিপ্ত থাকা ও নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগ এনেছে যুবদল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুরুদাসপুর উপজেলা চত্বরে ওসির উপস্থিতিতেই ওবায়দুল ইসলাম তপু নামের এক ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা রাজা।
স্থানীয়রা জানান, রাজা ও তপু স্থানীয় একটি বাজার ইজারা নেওয়ার চেষ্টা করছিলেন। শেষপর্যন্ত বেশি দর দেওয়ায় ইজারা পান তপু। এতে ক্ষিপ্ত হয়ে তপুর কাছে ৫ লাখ টাকা চান রাজা। ওই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে অনেকেই সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে রাজাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা যুবদল। বহিষ্কার আদেশে রাজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয়। এরপর আজ দুপুরে তাকে আটক করা হলো।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার বলেন, ইজারাদার ওবায়দুল ইসলাম তপুর লিখিত অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রাজাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে