স্ট্রিম প্রতিবেদক

তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এর ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য এলপি গ্যাস। এলপিজি অপারেটরস আসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে ভ্যাট কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
কর কাঠামোতে আসা পরিবর্তন সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হতো। সোমবার প্রজ্ঞাপনের মাধ্যমে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের সেই ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে শুধুমাত্র এলপিজি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড আরও জানায়, আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে মূল্য সংযোজনের ওপর আর কোনো ভ্যাট কার্যকর রইল না। প্রজ্ঞাপন দুটি কার্যকর হওয়ার ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে সাধারণ ভোক্তার ওপর পূর্বের তুলনায় প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে