স্ট্রিম প্রতিবেদক

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মাউশির মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে সোমবার দুপুরে এ সভা শুরু হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত বছরের মতোই ঢাকা মহানগরের স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী ২১ নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর লটারির সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর।
মাউশির পরিচালক সোহেল জানান, এবারও অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে মোবাইল অপারেটর টেলিটক। ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকেরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে।
লটারিতে ভর্তির জন্য বিবেচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর নির্ধারিত স্কুলে ভর্তি হতে পারবে বলেও জানান সোহেল।
ভর্তির ক্ষেত্রে গতবারের মতো দুটি অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
আগে শুধু প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হতো। করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে