স্ট্রিম প্রতিবেদক

সপ্তম দিনে নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আজ ৭ জুলাই সোমবার বেলা দেড়টার দিকে নাটোর স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এই পদযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
রাজশাহী থেকে নাহিদ ইসলাম, সারজিস আলম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা নাটোরে এসে পৌঁছেছেন ।
এরপর এনসিপি নেতারা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে পাবনার উদ্দেশ্যে রওনা দেবেন। এইচএসসি পরীক্ষার কারণে এই পদযাত্রা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান নাটোরের এনসিপি নেতারা।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
১১ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
৩০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে