স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাদির শারীরিক অবস্থা বিবেচনায় সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে তাঁর পরিবারকে।
এর আগে দুপুরে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্ট্রিমকে বলেন, ‘সবশেষ তথ্য অনুযায়ী হাদি ভাইকে অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। এখন চিকিৎসার মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেইন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।’
এ ছাড়া চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড—যেকোনো স্থানেই হতে পারে বলে জানান তিনি। ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার।
প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে