স্ট্রিম প্রতিবেদক

বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীতে উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। রুলে বরিশালের হরিজন পল্লীতে চলমান উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের ডিসিসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রজ্ঞা পারমিতা ও অনুপ সাহা।
জানা গেছে, বরিশালের শহরের কাঠপট্টিতে অবস্থিত এই হরিজন পল্লী দেড় শ বছরের পুরানো। এখানে মূলত নগরে যারা সুইপার হিসেবে কাজ করেন, তাঁরা সপরিবারে বসবাস করেন। কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বরিশালের জেলা প্রশাসক সম্প্রতি এক মৌখিক আদেশে তাঁদের ৪ অক্টোবরের মধ্যে পল্লী ছাড়তে নির্দেশ দেন। এতে সংক্ষুব্ধ হয়ে হরিজন পল্লীর শতাধিক বাসিন্দা গত ১১ সেপ্টেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক, বরিশালের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে উক্ত উচ্ছেদ বন্ধের আবেদন করেন। কিন্তু এরপরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী উৎপল বিশ্বাসসহ কয়েকজন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে বরিশাল সিটি করপোরেশনের আওতাভুক্ত ওই হরিজন কলোনির উচ্ছেদ কার্যক্রমকে কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। আদালতের কাছে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার আবেদন করা হয়, যাতে হরিজন পল্লীতে বসবাসরতদের উচ্ছেদ না করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে