স্ট্রিম প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। গ্রেপ্তারের ঘটনাটিকে মুক্তিযুদ্ধের চেতনায় সরাসরি আঘাত বলছে দলটি।
শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের প্ররোচনায় মামলা দায়ের ও গ্রেপ্তার গভীর ষড়যন্ত্রের অংশ। এটি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে গণজাগরণ মঞ্চের একজন সাহসী কর্মী হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে গ্রেপ্তার করে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি আঘাত হানা হয়েছে।
অবিলম্বে 'মিথ্যা মামলা' প্রত্যাহার করে আবুল কালাম আজাদের মুক্তির দাবি করেছে দলটি।
গতকাল (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের সম্মুখ সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে বক্তব্য দেন।
বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ তাঁর ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় আসেন। বিষয়টি জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মী জানতে পেরে থানায় গিয়ে তাঁকে শনাক্ত করেন। পরে তাঁরা থানার ওসিকে অবহিত করলে পুলিশ আজাদকে গ্রেপ্তার করেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে