স্ট্রিম প্রতিবেদক

উত্তরায় মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে থাকায় প্রায় ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার রাতে খুদে বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি স্থানে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।
কর্তৃপক্ষের ভাষ্য, ড্রোনটি শনাক্ত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে রাত ৮টা ৪৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। ড্রোন সরানোর পর রাত ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার কারণে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে