স্ট্রিম প্রতিবেদক

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘রাষ্ট্র এক দিনে তৈরি হয় না। ইংল্যান্ডের লেগেছে ৮০০ বছর। আমাদের বয়স হলো মাত্র ৫০ বছর। জাতিকে বুঝতে সময় লাগে। একজন বুদ্ধিমান মানুষের যা বুঝতে ১০ মিনিট লাগে, জাতির তা বুঝতে ৫০ বছর লাগে।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বিশিষ্ট গবেষক মুহাম্মদ ফাওজুল কবির খানের লেখা ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফাওজুল কবির খান একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্যোগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে অধ্যাপক আবু সায়ীদ বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা তো কোনো দিন স্বাধীন ছিলাম না। ৪৭ সালে একটা রাষ্ট্র পেলাম, কিন্তু সেটা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ছিল না। এরপর ৫২, ৫৪, ৬৯ এবং ৭১-এর মধ্য দিয়ে বাংলাদেশ পেলাম। কিন্তু এরপরও অবস্থা খারাপ হলো। ১০ বছর খুনাখুনি চলল, তারপর শুরু হলো সামরিক শাসন।’
বক্তব্যের শুরুতে অধ্যাপক সায়ীদ তাঁর স্বভাবসুলভ হাস্যরসের মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ হালকা করে তোলেন। বইয়ের লেখক ফাওজুল কবির খানের প্রশংসা করে তিনি বলেন, ‘তাঁর ভাষাটা খুব সুন্দর, ছোট, সরল ও সহজ। লেখাগুলো মনকে স্পর্শ করে। এই লেখার মধ্যে জীবনকে স্পর্শ করার এবং ভালো কিছুর স্বপ্ন উজ্জ্বল হয়েছে।’
তিনি আমলাতন্ত্র ও ‘মহোদয়’ সম্বোধন নিয়ে কৌতুক করেন। তিনি বলেন, ‘মহোদয় না শুনলে আমরা নিজেদের যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ আমাদের ওই রকম মহৎ কিছু নেই। থাকলে আর ওটার দরকার ছিল না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে