কেন্দ্রীয় কারাগার
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) উঁচু দেয়াল আর কড়া পাহারার ভেতরেও লেগেছে ঈদের হাওয়া। পরিবারের বাইরে থাকা ৯ হাজার ২৫০ বন্দির জন্য ঈদ উদযাপনকে আনন্দময় করতে নানা উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শনিবার (২১ মার্চ) বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীকাল এবং পরশু দিন ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

এদিকে, আজ কারা অভ্যন্তরের ১৫টি ভবনের সব বন্দির জন্যই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। দিনটি শুরু হয়েছে ঐতিহ্যবাহী পায়েস ও মুড়ি দিয়ে। মধ্যাহ্নভোজে ছিল খাসির পোলাও, গরুর মাংস ও রোস্ট। যারা গরুর মাংস খান না, তাদের জন্য ছিল মুরগির মাংসের ব্যবস্থা। ছিল চমচম, সালাদ ও পান-সুপারি। রাতের মেনুতে থাকছে সাদা ভাত, মুড়িঘণ্ট, মাছ ভাজা ও আলুর দম। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মাসুদ হাসান জুয়েল এসব তথ্যে নিশ্চিত করেছেন।
অন্যদিকে, আজ অনেক স্বজন বাড়ি থেকে খাবার নিয়ে আসলে, তা ভেতরে নিতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন কারাগার থেকেই সর্বোত্তম খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রিয়জনদের জন্য খুশির খবর হলো—আগামীকাল বন্দিদের জন্য বাড়ি থেকে আনা পছন্দের খাবার খাওয়ানোর বিশেষ সুযোগ থাকছে।

এর আগে, আজ সকাল ৮টায় কারাগারের বিশাল মাঠে সাধারণ বন্দিদের জন্য ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশেষ বন্দিদের (ভিআইপি) জন্য আলাদা ব্যবস্থাপনায় নামাজের সুযোগ দেওয়া হয়েছিল।
বন্দিদের মানসিক প্রশান্তির জন্য কারা অভ্যন্তরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে বন্দিরা নিজেরাই নাচ ও গানে মেতে উঠেছেন। এ ছাড়া আগামীকাল ও পরশু কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে ফুটবল ও ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, যা তাদের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে।
সিনিয়র জেল সুপার মাসুদ হাসান জুয়েল জানিয়েছেন, আজ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে যেকোনো একদিন স্বজনরা কোনো প্রকার খরচ ছাড়াই বন্দিদের সঙ্গে দেখা করতে পারবেন। আজ প্রত্যেক বন্দি তাঁর পরিবারের সঙ্গে পাঁচ মিনিটের জন্য সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়েছেন।

এদিক, সকালে দেখা যায়, শত শত মানুষ জেলগেটে ভিড় করছেন। কেউ ছেলের জন্য, কেউ ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। যদিও আজকের সাক্ষাৎ ছিল মাত্র ৫ মিনিটের, তবুও এই অল্প সময়ের দেখাই যেন বন্দি ও স্বজনদের মনে কিছুটা আনন্দ সঞ্চারিত হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে